× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১২:৪০ পিএম

বিএনপি সংস্কারের ধারক-বাহক : ডা. জাহিদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১২:৪০ পিএম

দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : সংগৃহীত

দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : সংগৃহীত

দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি হলো দেশের সংস্কারের ধারক ও বাহক। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে বিএনপি আগামীর বাংলাদেশ গড়ার জন্য রাজনীতি করে।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে দিনাজপুরের বিরাহিমপুর গুচ্ছগ্রাম হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি সেই দল, যা একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রের পথ তৈরি করেছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন এবং খালেদা জিয়ার নেতৃত্বে সংসদীয় ব্যবস্থায় প্রত্যাবর্তন বিএনপির অবদান।

তিনি আরও বলেন, যারা আমাদের নেতৃত্ব নিয়ে সমালোচনা করেন, তাদের বলি আয়নায় চেহারা দেখুন। খালি কথার ফুলঝুরি দিয়ে সত্যকে ঢাকতে পারবেন না। বিএনপি সত্যের মুখোমুখি হতে চায় এবং দেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য রাজনীতি করে।

ডা. জাহিদ হোসেন বলেন, ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে নির্বাচনে ক্ষমতায় যাওয়ার কোনো চিন্তা করবেন না। জনগণ ঐক্যবদ্ধ এবং তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে চলেছে। কোনো অবস্থাতেই নির্বাচনকে বা জনগণকে দাবিয়ে রাখা সম্ভব নয়।

পথসভায় তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, সেদিন বেশি দূর নয়, যেদিন জনগণের ভালোবাসা ও রায়ের মাধ্যমে, তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে।

পথসভায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোকবুলার রহমান গোর্কি, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সহসভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সহসভাপতি সারোয়ার হোসেন ও আব্দুল হাকিম দুলু। এ সময় সহস্রাধিক নারী-পুরুষ ও দলীয় নেতাকর্মী পথসভাকে জনসমুদ্রে রূপ দেন।

Link copied!