× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১১:৪৪ এএম

শবেবরাত উপলক্ষে যে বাণী দিলেন তারেক রহমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১১:৪৪ এএম

তারেক রহমান । ছবি : সংগৃহীত

তারেক রহমান । ছবি : সংগৃহীত

পবিত্র শবেবরাত উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সব মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিএনপির অফিসিয়াল ওয়েবসাইটে এ বাণী প্রকাশ করা হয়।

শবেবরাত নিয়ে তারেক রহমান বলেন, শাবান মাসের একটি মহিমান্বিত রাত হলো শবেবরাত। ‘বরাত’ অর্থ নাজাত বা মুক্তি। এ রাতের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। শবেবরাতে পরম করুণাময় আল্লাহ তার বান্দাদের জন্য রহমত ও দয়ার ভান্ডার উন্মুক্ত করে দেন। এই পবিত্র রজনী রমজান মাসের আগমনী বার্তাও বহন করে।

তারেক রহমান বলেন, এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা সারারাত আল্লাহর সান্নিধ্য লাভের আশায় নিজেদের ভুল-ভ্রান্তি ও ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই রাতে এমন নেক আমল করা উচিত, যার মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করা যায়। শবেবরাতের আরেকটি তাৎপর্য হলো নাজাত লাভের সুযোগ। এ রাতে বিশ্বাসী মুসলমানরা সব অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা সবাই যদি সহিংসতা, রক্তপাত, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখি, তবে এই মহিমান্বিত রাতে আমাদের এই প্রার্থনা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন।

তিনি বিশ্ব শান্তিসহ বিশ্ব মুসলিমের ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য মহান আল্লাহর কাছে একান্ত মোনাজাত করার আহ্বান জানান।

বাণীর শেষাংশে তারেক রহমান পবিত্র শবেবরাতের এই রজনীতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!