× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৩:১৪ পিএম

বিএনসিসি ক্যাডেটদের নির্বাচনে মোতায়েন নিয়ে বিএনপি উদ্বিগ্ন : মাহদী আমিন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৩:১৪ পিএম

মাহদী আমিন। ছবি : সংগৃহীত

মাহদী আমিন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনসিসি ক্যাডেটদের মোতায়েন নিয়ে বিএনপি উদ্বিগ্ন বলে জানিয়েছেন দলের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কার্যালয় থেকে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, বিএনসিসি ক্যাডেটদের মোতায়েন নিয়ে আমরা উদ্বিগ্ন। কারণ তারা কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এতে নির্বাচন প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পর্যবেক্ষকদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে এবং যাদের কোনো দলীয় সংশ্লিষ্টতা আছে, তাদের বাদ দিতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে কিছু ইনজাস্টিস লক্ষ্য করা গেছে। বিশেষ করে ব্যালট পেপারে ধানের শীষ প্রতীকের অবস্থান এমন জায়গায় রাখা হয়েছে যা ভোটারদের জন্য বিভ্রান্তিকর হতে পারে। এ বিষয়ে প্রতিকার এবং তদন্তের জন্য নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।

মুখপাত্র জানান, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসা নিশ্চিত। প্রতিদ্বন্দ্বী দলগুলো আমাদের নীতিমালা এবং কর্মসূচি অনুকরণ করছে। যেমন : স্বাস্থ্য খাতে জিডিপির বরাদ্দ, বেকার ভাতা, ফ্যামিলি কার্ড এবং ভিশনের ধারণাগুলো এখন অন্য দলগুলোর ইশতেহারেও দেখা যাচ্ছে। এমনকি নেতাদের উপাধির ক্ষেত্রেও অনুকরণের সংস্কৃতি লক্ষ্য করা যাচ্ছে।

মাহদী আমিন বলেন, ইতিহাসের অনিবার্য সত্য গ্রহণ করা উচিত। যারা স্বাধীনতার বিপক্ষে ছিলেন, তারা ইতিহাস বিকৃত করে বিভ্রান্তিকর বয়ান তৈরি করতে চাইলে সেটি জাতিকে মর্মাহত করবে। সত্য ও ন্যায়সঙ্গত ইতিহাস মানুষের সামনে উপস্থাপন করা হবে এবং ইতিহাস নিয়ে মিথ্যাচার কোনোভাবেই সহ্য করা হবে না।

তিনি আরও জানান, তারেক রহমান সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন। তবে যারা আগে সংস্কারের কথা বলেননি, তারা এখন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ ছাড়া বিএনপি চেয়ারম্যানের জনপ্রিয়তা নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। মাহদী আমিন জানান, বুধবার (৪ ফেব্রুয়ারি) তারেক রহমান বরিশাল ও ফরিদপুরে নির্বাচনি কর্মসূচি পালন করবেন।

মাহদী আমিন বলেন, বিপ্লবের পর নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি ইতিবাচক রাজনীতি করছে। ৫ আগস্টের পর যখন কোনো সরকার বা পুলিশ ছিল না, তখন তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতাকর্মীরা দেশের নিরাপত্তা এবং সংখ্যালঘুদের রক্ষা নিশ্চিত করেছে। বর্তমানে বিএনপি ৩১ দফা রাষ্ট্র সংস্কারের মৌলিক ভিত্তি নিয়ে তৃণমূল পর্যায়ে কাজ করছে।

তিনি যোগ করেন, বিএনপির প্রধান দাবি হলো একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে জনগণের ভোটাধিকারের প্রকৃত প্রতিফলন ঘটবে। নির্বাচন পর্যবেক্ষক নিয়োগে কোনো পক্ষপাতিত্ব বা অনভিজ্ঞতা থাকলে নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা বিশ্বাস করি, স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত।

এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, ইশতেহার প্রায় প্রস্তুত। আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইশতেহার ঘোষণা করা হবে। চূড়ান্ত হলে আমরা তা প্রকাশ করব।

রূপালী বাংলাদেশ

Link copied!