ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাতৃত্বকালে বেতনসহ ছয় মাসের ছুটি দেবে বিএনপি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:৩৩ পিএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জোবাইদা রহমান। ছবি - সংগৃহীত

বিএনপিকে ভোট দিয়ে জনগণ ক্ষমতায় আনলে নারী সাপোর্ট সেল গড়ে তোলা হবে। যেখানে নারীদের আর্থিক ও অন্যান্য সহায়তা দেয়া হবে। এছাড়া কর্মজীবী নারীদের ক্ষেত্রে সবেতন ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে। বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জোবাইদা রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে আয়োজিত নারী, শিক্ষা, স্বাস্থ্য ও সেবা বিষয়ক গুলশান-বনানী-বাড়িধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনা সভায়  এ কথা বলেন তিনি।

জোবাইদা রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি উপজেলায় নিরাপদে সন্তান জন্ম দেয়ার ব্যবস্থা করা হবে। মা ও শিশু স্বাস্থ্যসেবার দিকে নজর দেয়া হবে।


 
নারী শিক্ষা নিশ্চিতের অংশ হিসেবে ও বাল্যবিবাহ বন্ধে নারী শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।