ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:০৪ এএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জয়ের ব্যাপারে তিনি আশাবাদী এবং নির্বাচনে বিজয়ী হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে কাজ করবেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘বিগত এক দশক মানুষ এ দিনের জন্য অপেক্ষা করেছে। জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। জয়ী হলে সবার আগে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা হবে। নতুন গণতান্ত্রিক দিনের সূচনা হবে—এটাই আমাদের প্রত্যাশা।’

তিনি জানান, গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে বলে বিশ্বাস করেন তিনি।

‘বিশ্বাস করি আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছে,’ বলেন বিএনপি চেয়ারম্যান। ভোটকে কেন্দ্র করে যেকোনো ষড়যন্ত্রের বিষয়ে তিনি বলেন, ‘দেশের জনগণই সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে সক্ষম।’