× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১২:৪৩ পিএম

আইসিটি প্রতিমন্ত্রী হচ্ছেন অমিত!

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১২:৪৩ পিএম

বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। ছবি : সংগৃহীত

বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়ায় মন্ত্রিপরিষদ গঠনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতারা। এমন পরিস্থিতিতে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন চলছে।

বিএনপির গুলশান কার্যালয়ের বিশ্বস্ত একটি সূত্র দৈনিক রূপালী বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছে। 

সূত্রটি বলছে, সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে পূর্বঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতকে পরিপূর্ণ ও আধুনিকায়নের লক্ষ্যে এবার এই মন্ত্রণালয়ের দায়িত্ব অনিন্দ্য ইসলাম অমিতকে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। যদিও এটি দলীয় সিদ্ধান্তের বিষয়।

যশোর-৩ (সদর) আসনে অনিন্দ্য ইসলাম অমিত বেসরকারিভাবে ১ লাখ ৭৩ হাজার ২৩ ভোট পেয়েছেন।

অনিন্দ্য ইসলাম অমিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের বড় ছেলে। অনিন্দ্য ইসলাম অমিত ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ১৯৯১ সালে এসএসসি এবং ১৯৯৩ সালে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞানে ১৯৯৬ সালে বিএসসি অনার্স এবং ১৯৯৭ সালে এমএসসি ডিগ্রী অর্জন করেন। ২০০২ সালে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন।

অনিন্দ্য ইসলাম অমিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ছাত্ররাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ১৯৯৬ সাল থেকে দলের সব জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি যশোর জেলা বিএনপির সদস্য এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরবি/এসবি/খাজা

Link copied!