× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০১:১৩ পিএম

মন্ত্রিসভায় ডাক পেলেন আরিফুল হক চৌধুরী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০১:১৩ পিএম

আরিফুল হক চৌধুরী। ছবি : সংগৃহীত

আরিফুল হক চৌধুরী। ছবি : সংগৃহীত

সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও সিলেট সিটি করপোরেশনের দুইবারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোনে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই সঙ্গে তাকে শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, আরিফুল হকের রাজনৈতিক জীবন শুরু করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য হিসাবে। তিনি সিলেট নগর বিএনপির প্রাক্তন সভাপতি এবং জেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক। ২০০৩ সালে তিনি সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। একইসঙ্গে তিনি সিলেট সিটি করপোরেশনের নগর উন্নয়ন ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যান ছিলেন। 
 

রূপালী বাংলাদেশ

Link copied!