যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন বলেছেন, বৃহত্তর যশোর ও খুলনার ছাত্র সমাজ রমজানের মহিমায় শিক্ষা ঐক্য ও মানবিকতার দৃষ্টান্ত রাখবে।
বৃহত্তর যশোর ছাত্র কল্যাণ সমিতি-শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুবদল নেতা আশরাফুল কবির সুমন এ কথা বলেন।
মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শেকৃবি জাতীয়তাবাদী ছাত্র দল শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেকৃবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্ন।


