× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৮:৪৮ পিএম

বিএনপি ছাড়লেন দুই হেভিওয়েট নেতা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৮:৪৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ছবি : সংগৃহীত

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এবং জাতীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল দলের সকল পদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে এই দুই নেতা পদত্যাগ পত্র পাঠিয়েছেন। তারা মূলত জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় দল থেকে পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগ পত্র বিএনপি থেকে গৃহীত হয়েছে।

হাফিজ উদ্দিন আহমেদ বিএনপির চেয়ারম্যানকে পাঠানো পদত্যাগ পত্রে লিখেছেন, আজ ১২ মার্চ ২০২৬ তারিখে আমি নিম্নস্বাক্ষরকারী বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

অন্যদিকে ব্যারিস্টার কায়সার কামাল লিখেছেন, আজ ১২ মার্চ ২০২৬ তারিখে আমি নিম্নস্বাক্ষরকারী বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায়, নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্পাদকসহ সকল পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

Link copied!