× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৫:৪৬ পিএম

লাইলাতুল কদর উপলক্ষে বিএনপি মহাসচিবের  শুভেচ্ছা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৫:৪৬ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- সংগৃহীত

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৬ মার্চ) লাইলাতুল কদর উপলক্ষে দেওয়া বাণীতে এ শুভেচ্ছা জানান তিনি। 

বিএনপির মহাসচিব  বলেন, লাইলাতুল কদর একটি মহিমাময় পবিত্র রাত, মর্যাদার রাত বা সৌভাগ্য রজনী। মাহে রমজানের এ রাতে নাজিল হয়েছিল পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন। পবিত্র এ গ্রন্থটি মানবজাতির জন্য আল্লাহর তরফ থেকে অবতীর্ণ হয়েছে মানবজাতির দিশারী হিসেবে। বেহেশতী সওগাতের সন্ধান লাভের জন্য এই পবিত্র রাতে এবাদত বন্দেগীতে মশগুল থাকেন মোমিন মুসলমানগণ।

তিনি বলেন, আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদত বন্দেগীর মাধ্যমে মানবজীবনের সকল তিক্ততার মানবজীবনের সকল তিক্ততার বিষবা¯পকে দূরীভূত করে মোমিনদের আত্মা পরিশুদ্ধ ও অনাবিল শান্তিতে ভরে ওঠে। মহিমান্বিত কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আজকের এ মহান রাতে আমি আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা জানাই দেশ, জনগণ ও বিশ্ব মুসলিমের কল্যাণ ও সমৃদ্ধির জন্য। আমাদের ওপর তার করুণা বর্ষিত হোক। আমিন।

রূপালী বাংলাদেশ

Link copied!