× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ১০:০১ পিএম

লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের পেছনে কালো শক্তি রয়েছে: ফজলুর রহমান

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ১০:০১ পিএম

ফজলুর রহমান। ছবি- সংগৃহীত

ফজলুর রহমান। ছবি- সংগৃহীত

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর গ্রেপ্তারের পেছনে কালো শক্তি রয়েছে বলে মন্তব্য করছেন পদ স্থগিত হওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। একই সঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (২৯ আগস্ট) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফজলুর বলেন, ‘নিন্দা জানানোর ভাষা আমার নেই, কারণ মুক্তিযুদ্ধে তার অবদান অপরিসীম।’

তিনি বলেন, ‘৮৭ বছরের এই মানুষকে আটক করা হলো, অপমান করা হলো। যারা এটি করেছে, তারা দেশের সবচেয়ে অপরিণামদর্শী। তারা দেশের পরিণতি বুঝতে পারছে না। যারা ভেঙে দিয়েছে, তাদেরকে আমি বলব, তারা দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবছে না।’

পদ স্থগিত হওয়া বিএনপি নেতা বলেন, ‘গ্রেপ্তারের পেছনে কালো শক্তি রয়েছে, যারা দেশ দখল করতে চাচ্ছে।’

ফজলুর রহমান সতর্ক করে বলেন, ‘বিএনপি যত দ্রুত এটি বুঝবে, তত বেশি দেশের মঙ্গল হবে। যদি না বোঝে, দেশের কপালে অনেক দুঃখ অপেক্ষা করছে।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে একাত্মতা ঘোষণা করুন। আমাদের দেশের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

এ সময় জুলাই বিপ্লবীদের গঠিত জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দল বলেও আখ্যায়িত করেন বিএনপির এই নেতা।

ফজলুর রহমান দাবি করেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না। এটা আমি বিশ্বাস করি না। এনসিপি তার (ড. ইউনূস) দল আর জামায়াতের সঙ্গে ড. ইউনূসের রাতের যোগাযোগ আছে। প্র্যাক্টিক্যালি জামায়াত দেশ চালাচ্ছে।’

লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার ও তার ওপর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাগুলোকে অপমানজনক বলে উল্লেখ করেছেন তিনি। তিনি বলেন, ‘যারা লতিফ সিদ্দিকীকে আটক করেছে, তারা দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অশ্রদ্ধাশীল। আমরা এমন পরিস্থিতি কোনোভাবেই মেনে নিতে পারি না।’

এর আগে ফজলুর রহমান কয়েকটি বিতর্কিত মন্তব্য করায় বিএনপি তাকে শোকজ করেছিল। তিনি জুলাই অভ্যুত্থানকারীদের ‘কালো শক্তি’ বলে উল্লেখ করেন এবং ছাত্রদের রাজাকার হিসেবে আখ্যায়িত করেন। এই মন্তব্যের জের ধরে দলের শোকজের জবাব দিতে হয় তাকে।

গত ২৬ আগস্ট ১১টি পয়েন্টে শোকজের জবাব দেন তিনি। তবে দলের কাছে সন্তোষজনক না হওয়ায় ফজলুর রহমানের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়।

Link copied!