× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ১১:৪২ এএম

স্বাধীনতাবিরোধীরা মাথাচাড়া দিচ্ছে, জনগণ তাদের প্রতিহত করবে : মির্জা ফখরুল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ১১:৪২ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

স্বাধীনতাবিরোধী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে এসব অপশক্তিকে প্রতিহত করবে এবং গণতান্ত্রিক ধারাকে রক্ষা করবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এলে স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন ও প্রতিবাদ আরও জোরদার হবে। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও আপসহীন থাকবে বলেও তিনি জানান।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কাজ করতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

এ সময় বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজয় দিবস উপলক্ষে সকাল থেকেই বিএনপির মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন।

Link copied!