× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৩:৫৭ পিএম

প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া আসনে লড়ছেন কে এই বাদশা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৩:৫৭ পিএম

বগুড়া-৬ উপনির্বাচনে ভোট দিলেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। ছবি : সংগৃহীত

বগুড়া-৬ উপনির্বাচনে ভোট দিলেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। ছবি : সংগৃহীত

রেজাউল করিম বাদশা। বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। বগুড়া শহরের শিববাটি এলাকার মো. শাহ আলম ও জাহানারা বেগমের ছেলে তিনি। তার স্ত্রীর নাম মনোয়ারা বেগম কল্পনা।

রেজাউল করিম বাদশা আশির দশকে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। দুবার বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০০৫ সালে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। এ ছাড়া তিনি বগুড়া পৌরসভার মেয়র নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন।

এমনকি তিনি স্থানীয় জনপ্রিয় দৈনিক বগুড়ার সম্পাদক। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় সভাপতি, রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় সভাপতি, বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সহসভাপতি, বগুড়া প্রেস ক্লাবের সাবেক সদস্য সচিব ছিলেন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনের নির্বাচনে জয় পান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নির্বাচনে দুটি আসনে বিজয়ী হয়ে শপথ গ্রহণের আগের দিন বগুড়ার আসনটি ছেড়ে দেন তিনি। এ কারণে আসনটিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সবকটি জাতীয় নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হন। এর মধ্যে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে আসনটিতে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

Link copied!