× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ১১:৩৮ পিএম

নতুন বছরে দেশ সুবিচারের পথে আরও এগিয়ে যাবে : গোলাম পরওয়ার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ১১:৩৮ পিএম

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি- সংগৃহীত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি- সংগৃহীত

ঈসায়ী নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বছরের শেষদিন বুধবার (৩১ ডিসেম্বর) রাতে তিনি এক বার্তায় বলেন, পুরোনো বছরের সব দুঃখ-কষ্ট ও হতাশা পেছনে ফেলে নতুন বছর আমাদের জীবনে শান্তি, ন্যায়বিচার, মানবিকতা ও কল্যাণ বয়ে আনুক, এটাই আমাদের কামনা।

তিনি আরও বলেন, ‘একটি বছর আমাদের জীবনের নানা অভিজ্ঞতা, সাফল্য ও ব্যর্থতার স্মৃতি বহন করে। নতুন বছর সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তনের সুযোগ সৃষ্টি করে। ঈসায়ী নববর্ষ উপলক্ষে আমি দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি।’

নতুন বছরে দেশ সুবিচারের পথে আরও এগিয়ে যাবে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আশা করি, নতুন বছরে আমাদের প্রিয় জন্মভূমি রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক সম্প্রীতি, সুবিচার ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে। দেশের সর্বস্তরের মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করব।’

শেষে তিনি দোয়া করেন, নতুন বছরে সবার জীবনে কল্যাণ, সুস্থতা ও নিরাপদ ভবিষ্যৎ বয়ে আনুক, আল্লাহর কাছে সেই প্রার্থনা করছি।

Link copied!