× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ১১:৩৯ এএম

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে মুখ খুললেন জামায়াত আমির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ১১:৩৯ এএম

ডা. শফিকুর রহমান ।  ছবি : সংগৃহীত

ডা. শফিকুর রহমান । ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতে দেশে প্রকাশিত কিছু সংবাদ সম্পর্কে বুধবার (৩১ ডিসেম্বর) ব্যাখ্যা দিয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে তিনি জানান, রয়টার্সের সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, ‘ভারত যেহেতু প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ, কথাবার্তা বা বৈঠক হয় কি না।’

ডা. শফিকুর রহমান বলেন, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতার পর চিকিৎসা শেষে বাসায় ফেরার সময় দেশ-বিদেশের অনেকেই তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। অন্যান্য দেশের কূটনীতিকদের মতো ভারতের দুজন কূটনীতিকও সাধারণ সৌজন্য সাক্ষাৎ ও কথোপকথনের জন্য তার বাসায় এসেছিলেন।

তিনি স্পষ্ট করেছেন, সকল সাক্ষাৎই প্রকাশ্য ছিল এবং ভারতীয় কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ প্রকাশ না করার অনুরোধের কারণে তা সংবাদে আসেনি।

জামায়াত আমির বলেন, যেকোনো বৈঠক ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে হলে তা অবশ্যই প্রকাশ্যে আসবে। এখানে কোনো গোপনীয়তা নেই। তিনি ভারতের সঙ্গে গোপন বৈঠক হওয়া সংবাদের তীব্র নিন্দা জানান এবং প্রকৃত তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!