ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নারী কর্মীদের হেনস্তার প্রতিবাদে মিরপুরে জামায়াতের বিক্ষোভ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ১১:৪০ এএম
জামায়াতের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর নারী কর্মীদের হেনেস্তা ও হামলার প্রতিবাদে মিরপুরে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।

বুধবার (২১ জানুয়ারি) সকালে বারেক মোল্লা মোড় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় আমতলয়া এলাকায়।

মিরপুরে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না—প্রতিবাদ মিছিলে এমন স্লোগান দেন দলটির কর্মীরা।

বক্তারা বলেন, জামায়াতের নারী কর্মীরা সাংগঠনিক কাজ করতে গেলে হেনস্তা করা হচ্ছে। তারা আরও জানান, জামায়াত শান্তিপূর্ণ নির্বাচন চায়। তবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে ছাড় দেওয়া হবে না এবং নারী কর্মীদের হেনস্তা করার চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে।