ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজধানীতে জামায়াতের নির্বাচনি জনসভা চলছে, বক্তব্য দেবেন জামায়াত আমির

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ১১:৫৭ এএম
ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনে জামায়াতের নির্বাচনি জনসভা। ছবি : সংগৃহীত

ঢাকা-৪ ও ৫ আসনের নির্বাচনি জনসভায় কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় যাত্রাবাড়ীর কাজলায় শুরু হয় জনসভা।

নির্দিষ্ট সময়ের আগেই নেতাকর্মীরা আসতে থাকেন সমাবেশস্থলে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যাত্রাবাড়ী, ডেমরা, মাতুয়াইলসহ বিভিন্ন ওয়ার্ডের জামায়াত কর্মীরা। স্লোগানে স্লোগানে উত্তাল করে রাখেন পুরো যাত্রাবাড়ী এলাকা।

এ সময় জামায়াত নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন। নেতাকর্মীরা বলেন, ন্যায় ও ইনসাফের রাষ্ট্র কায়েম করতে তারা জামায়াতকে এবার ক্ষমতায় আনতে চান তারা। 
 
এ ছাড়া গণভোটে হ্যাঁ ভোট দিয়ে ঘুণে ধরা এ রাষ্ট্র ব্যবস্থার সংস্কারও প্রত্যাশা করে জামায়াত নেতাকর্মীরা।