× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৭:০৭ পিএম

পিলখানা হত্যাকাণ্ডের ‘প্রকৃত রহস্য’ উদ্ঘাটনের দাবি জামায়াতের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৭:০৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

২০০৯ সালের পিলখানা সেনাহত্যার ‘প্রকৃত রহস্য’ উদ্ঘাটন এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ২৪ ফেব্রুয়ারি এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে হত্যা করা হয়। নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, সে সময়ের বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত করে এবং পরবর্তীতে অনেক নিরীহ ব্যক্তিকে গ্রেপ্তার করে বিচারের নামে প্রহসনমূলক কার্যক্রম পরিচালনা করে। তার অভিযোগ, অনেককে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয় এবং কেউ কেউ নির্দোষ প্রমাণিত হলেও মুক্তি পাননি।

তিনি আরও বলেন, ২৪-এর আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারের পতন হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে জনগণ পিলখানার ঘটনায় প্রকৃত সত্য জানতে চায়।

বিবৃতিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সেনা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করে দায়ীদের চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে যেসব নিরীহ ব্যক্তি এখনো কারাগারে আটক রয়েছেন তাদের অবিলম্বে মুক্তি এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান তিনি।

এ উপলক্ষে সারাদেশে জামায়াতে ইসলামীর শাখা সংগঠনগুলোর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের আহ্বানও জানানো হয় বিবৃতিতে।

রূপালী বাংলাদেশ

Link copied!