× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৯:৩৮ পিএম

পেশাজীবীদের সম্মানে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৯:৩৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঘরে-বাইরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি রমজান মাসকে আত্মসংযম, আত্মিক পরিশুদ্ধতা ও নৈতিকতার প্রশিক্ষণের সময় হিসেবে উল্লেখ করে সমাজে পবিত্রতা বজায় রাখা এবং দেশ গড়ার কাজে সক্রিয় অংশ নেওয়ার আহ্বান জানান।

ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও সমাজের বিভিন্ন স্তরের নারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিম আর্লি, ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হসেনা পাশা এবং জাতীয় পর্যবেক্ষক কমিটির সদস্য রেহানা সালাম।

মনিরা শারমিন নারী নির্যাতন প্রতিরোধে দলমত নির্বিশেষে এগিয়ে আসার আহ্বান জানান এবং নির্বাচনি প্রচারণায় জামায়াতের মহিলা বিভাগের কার্যক্রমের প্রশংসা করেন। ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন। জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সহিংস আচরণের নিন্দা জানান।

ইফতার মাহফিলে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় এবং সবশেষে মুনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের শ্রমিক কল্যাণ বিভাগীয় সেক্রেটারি রোজিনা বেগম। অনুষ্ঠানটি নারীসমাজের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিষ্ঠার এক প্রতিফলন হিসেবে চিহ্নিত করা হয়।

Link copied!