ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদের শুভেচ্ছা বিনিময়

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৩:১৯ পিএম
কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদের শুভেচ্ছা বিনিময়। ছবি- সংগৃহীত

কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। 

শনিবার (২১ মার্চ) রাজধানীর ২৯ মিন্টো রোডে তাঁর সরকারি বাসভবনে বেলা ১১টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত ঢাকাস্থ কূটনৈতিক মিশনের কূটনীতিকগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন তিনি। অনুষ্ঠানটি ছিল অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ। 

এতে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন, তুরস্ক, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, ইতালি, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নেপাল, ভুটান, বেলজিয়াম, সিঙ্গাপুর, মিয়ানমার, থাইল্যান্ড, সৌদি আরব, পাকিস্তান, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, ফিলিস্তিন, আলজেরিয়া, কসোভো, আলবেনিয়া, ব্রুনেই, মালদ্বীপ ও শ্রীলংকার প্রতিনিধিরা।

এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), ইউনেস্কো এবং ইউনিসেফের কর্মকর্তারা উল্লেখযোগ্য।

শুভেচ্ছা বিনিময় শেষে অতিথিদের সম্মানে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়। কূটনীতিকরা এ আয়োজনের প্রশংসা করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।