জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (২৮ মার্চ) ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
শোকবার্তায় তিনি বলেন, স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণীর মৃত্যুসংবাদে তিনি মর্মাহত। তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তার নেক আমল কবুল করে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মর্যাদা দানের প্রার্থনা জানান।
শোকবার্তায় উল্লেখ করা হয়, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে দিলারা হাফিজ ইন্তেকাল করেন।
এ সময় স্পিকারসহ শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনাও জানান ডা. শফিকুর রহমান। তিনি মহান আল্লাহর কাছে পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি কামনা করেন।


