× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৮:৩৭ পিএম

সরকারকে কঠোর হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৮:৩৭ পিএম

গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি অবস্থানের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ। ছবি : সংগৃহীত

গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি অবস্থানের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ। ছবি : সংগৃহীত

সংসদে গণভোটের বিরুদ্ধে সরকারি অবস্থানের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। বায়তুল মোকাররম থেকে নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল পর্যন্ত জুলাই সনদের পক্ষে ব্যানার-প্লাকার্ড নিয়ে বিশাল মিছিল করেছেন তারা।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে মিছিল পূর্ব সমাবেশে ঐক্যের নেতারা দাবি করেন, সংস্কার এবং গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার ফ্যাসিবাদ হয়ে উঠছে। এ সময় তারা হুঁশিয়ারি দেন, ফ্যাসিবাদ কায়েম করতে গেলে অতীত সরকারের মতো পরিণতি ভোগ করতে হবে বিএনপিকে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, গণভোটের রায়কে প্রত্যাখ্যান করলে জনগণ সরকারকে প্রত্যাখ্যান করবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের যেসব অধ্যাদেশ সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে, তা বাতিল করছে বিএনপি। তারা মজলুমের রাজনীতি ভুলে গিয়ে এখন সুবিধাবাদের রাজনীতি করছে।

সরকার সংসদে অভ্যুত্থানকে মূল্যায়ন না করলে জনগণ রাজপথে নেমে অভ্যুত্থানের মূল্য বুঝে নেবে। গণরায়কে বাতিল করতে গেলে মসনদে থাকতে পারবে না বিএনপি।
 
বিরোধীদলীয় সংসদ সদস্য আখতার হোসেন বলেন, একক কর্তৃত্ব বহাল রাখতে গণভোট বাতিল করতে চায় বিএনপি।

এ সময় বক্তারা তেল সংকট ও হাম সংক্রমণ রোধে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন।

Link copied!