× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৮:৩২ পিএম

মোস্তফা কামালকে হাসপাতালে দেখতে গেলেন মিয়া গোলাম পরওয়ার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৮:৩২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ভোলা জেলা জামায়াতের সাবেক আমির ও বরিশাল অঞ্চলের টিম সদস্য এবং সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বিগত ১২ দিন ধরে চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তাকে দেখতে হাসপাতালে যান। তিনি কিছু সময় তার পাশে অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় তিনি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন। পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার কাছে তার দ্রুত সুস্থতা, নেক হায়াত ও আশু আরোগ্য কামনা করে দোয়া করেন।

এছাড়া তিনি উপস্থিত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তায়ালার রহমতের ওপর ভরসা রাখার পরামর্শ দেন।

রূপালী বাংলাদেশ

Link copied!