× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৫:৪৮ পিএম

যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল : গোলাম পরওয়ার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৫:৪৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের মাধ্যমে শিক্ষার্থীদের ওপর সহিংস আচরণের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সরকার আবারও পুরোনো কর্তৃত্ববাদী শাসনের পথে অগ্রসর হচ্ছে, তবে দেশের জনগণ তা কখনো মেনে নেবে না।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ শহরের একটি পার্কের মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার অতীতের মতোই দমনমূলক শাসনব্যবস্থার দিকে ফিরছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক সংঘাত উসকে দেওয়া হচ্ছে। তার দাবি, ছাত্রদলকে ব্যবহার করে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি।

তিনি আরও বলেন, দেশের মানুষ বহুবার রক্ত দিয়েছে, আমরা আর রক্ত দিতে চাই না। সরকার আবারও ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী পথে হাঁটছে, কিন্তু জনগণ সেই সুযোগ দেবে না।

নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রক্রিয়ায় “ইঞ্জিনিয়ারিং” হয়েছে। তার ভাষায়, যারা জামায়াত-শিবিরকে “গুপ্ত” বলে আখ্যা দেয়, তারাই দীর্ঘ ১৭ বছর বিদেশে অবস্থান করেছে।

তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদেও বিএনপির “গুপ্ত প্রভাব” ছিল এবং এখন সেই ধারাবাহিকতায় নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে।

ঝিনাইদহকে ঐতিহাসিক রাজনৈতিক আন্দোলনের জনপদ উল্লেখ করে তিনি বলেন, এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন দমন-পীড়নের শিকার হয়েছে। তবে জনগণের প্রতিরোধের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে।

বিএনপির অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, সংবিধান সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের আলোচনায় অনেক দল একমত হলেও বিএনপি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে ভিন্নমত দিয়েছে। তার মতে, এটি গণভোটের রায়কে অগ্রাহ্য করার শামিল।

তিনি সরকারকে সতর্ক করে বলেন, জনগণের মতামত উপেক্ষা করা হলে মানুষ আবারও রাজপথে নামতে বাধ্য হবে। আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায়ে তারা প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।

সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!