× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩১, ২০২৬, ০৫:০৭ পিএম

আগামীতে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসবে : ডা. তাহের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩১, ২০২৬, ০৫:০৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, প্রধান বিরোধীদল হিসেবেই ভবিষ্যতে জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বলে দলটি আশাবাদী।

রোববার (৩১ মে) চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. তাহের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামায়াতের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি ভোট পেয়েছে। তবে জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি এবং জোটগতভাবে ৭৭টি আসনে বিজয়ী হয়েছে। তিনি বলেন, প্রধান বিরোধীদল সাধারণত ভবিষ্যতের সরকার গঠনের সম্ভাবনাময় শক্তি হিসেবে বিবেচিত হয় এবং সেই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামী আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে বলে তারা প্রত্যাশা করছেন।

নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য ১২০ কোটি টাকার বরাদ্দ আনা হয়েছে। নির্বাচনের পর গত তিন মাসে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আরও ১০০ কোটি টাকার বরাদ্দ নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্যে ডা. তাহের বলেন, চৌদ্দগ্রামের অন্যতম প্রধান সমস্যা কিশোর গ্যাং ও মাদক ব্যবসা। তিনি এসব কর্মকাণ্ডে জড়িতদের বৈধ পেশায় ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, সমাজ থেকে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, সমাজে অপরাধীদের তুলনায় সৎ ও সচেতন মানুষের সংখ্যা বেশি। সাধারণ মানুষ সক্রিয়ভাবে এগিয়ে এলে অপরাধ দমন সহজ হবে। কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনায় তিনি নেতৃত্ব দেবেন বলেও ঘোষণা দেন।

উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

অনুষ্ঠানে চৌদ্দগ্রাম পৌরসভা এবং উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!