মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ড. মির্জা গালিব রাষ্ট্রপতি পদ বিলুপ্তির বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।
শনিবার (২৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘রাষ্ট্রপতি পদটাই বাদ দিয়ে দেওয়া যায় কি না, এটা নিয়ে আমাদের ভাবতে হবে। জনগণের করের টাকা খরচ করা ছাড়া এই পদের আর কোনো উপযোগিতা আছে বলে তো চোখে পড়ে না।’
পোস্টে তিনি আরও ইঙ্গিত করেন, বর্তমান রাষ্ট্রপতি পদের পেছনে জনগণের অর্থ ব্যয় হলেও এর কার্যকর ভূমিকা খুবই সীমিত বলে তার মনে হয়।

