× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৪:২৩ পিএম

বিএনপির কাছে কত ভোটে হারলেন মাহফুজের ভাই?

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৪:২৩ পিএম

মাহফুজ আলম ও মাহবুব আলম । ছবি : সংগৃহীত

মাহফুজ আলম ও মাহবুব আলম । ছবি : সংগৃহীত

বিলক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নির্বাচনি ফলাফল প্রকাশিত হয়েছে। আসনটিতে জয় লাভ করেছেন বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন সেলিম। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৮৬ হাজার ৮১১ ভোট।

এ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম। শাপলা কলি প্রতীকে তিনি পেয়েছেন ৫৯ হাজার ২৬৫ ভোট।

এ ছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জাকির হোসেন পাটওয়ারী পেয়েছেন ১০ হাজার ৮৮০ ভোট। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মাহমুদুর রহমান মাহমুদ পেয়েছেন ৪১০ ভোট। মই প্রতীকে বাসদের প্রার্থী মো. বিল্লাল হোসেন পেয়েছেন ১৯৭ ভোট। সিংহ প্রতীকে এনডিএম-এর প্রার্থী মো. আলমগীর হোসাইন পেয়েছেন ১০৫ ভোট এবং ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. কাউছার আলম পেয়েছেন ১১৪ ভোট।

লক্ষ্মীপুর-১ আসনটি রামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮১ হাজার ৩০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৪ হাজার ৬৫৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৬ হাজার ৬৪৪ জন।

এ আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৪টি। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৬০০।

Link copied!