× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৫:১১ পিএম

জাতীয় পার্টির পুনর্বাসন চাই না : আসিফ মাহমুদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৫:১১ পিএম

এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ছবি- সংগৃহীত

এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে (জাপা) বাইরে রাখার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, বিগত ফ্যাসিবাদী সরকারের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে তারা নির্বাচনে দেখতে চায় না।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য দেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

আসিফ মাহমুদ বলেন, ‘জাতীয় পার্টি পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের সহযোগী ছিল। আমরা চাই না তারা নির্বাচনে অংশগ্রহণ করুক। নির্বাচন কমিশনকে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি যে নির্বাচনের মাধ্যমে তাদের কোনো পুনর্বাসন আমরা চাই না।’

নাগরিক পার্টির এই দাবির বিষয়ে নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘কমিশন আমাদের বক্তব্য শুনেছে। তারা জানিয়েছেন, আইনের দিকনির্দেশনা অনুসারে বিধিবদ্ধভাবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দেখা গেছে, দলটির মোট ২২৪ জন প্রার্থীর মধ্যে ৫৭ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বর্তমানে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন ১৬৭ জন।

Link copied!