× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:৫৫ এএম

সারজিস আলমকে জরিমানা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:৫৫ এএম

সারজিস আলম। ছবি : সংগৃহীত

সারজিস আলম। ছবি : সংগৃহীত

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে পঞ্চগড়-১ আসনে ১১-দলীয় ঐক্যজোটের প্রার্থী সারজিস আলমকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (৪ ফেব্রয়ারি) রাত ৮টার পর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সারজিস আলম এক পথসভায় বক্তব্য দিচ্ছিলেন। ঠিক সে সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যামাণ আদালতের লোক সেখানে উপস্থিত হন এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে সারজিস আলমকে অভিযুক্ত করেন। 

ঘটনার সময় ওই পথসভায় সারজিসের সঙ্গে সেখানে পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইনসহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। 

এ সময় উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) এসএম আকাশ নির্বাচনি আচরণবিধি ১৭ এর ২ ধারা লঙ্ঘনের দায়ে সারজিস আলমকে ৫ হাজার টাকা জরিমানা নির্ধারণ করলে তার নির্বাচনি প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব জরিমানার ৫ হাজার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন। একইসঙ্গে আগামীতে নির্বাচনি সভায় নির্ধারিত সময়ে মাইক ব্যবহারে সতর্ক করা হয়। 

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আকাশ বলেন, অবাধ ও সুষ্টু নির্বাচনের স্বার্থে বিভিন্ন এলাকায় নির্বাচনি আচরণবিধি পর্যবেক্ষণ করছি। কেউ লঙ্ঘন করলে বিধি অনুযায়ী জরিমানা করা হচ্ছে।  

এ বিষয়ে সারজিস আলমের নির্বাচনি প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব বলেন, নির্বাচনি পথসভায় এনসিপির প্রার্থী সারজিস আলম বক্তব্য দিতে গিয়ে নির্ধারিত সময় পার হয়ে যায়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রামামাণ আদালত সভাস্থলে এসে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় আমরা জরিমানার অর্থ সঙ্গে সঙ্গে প্রদান করেছি। একই সঙ্গে আগামীতে নির্বাচনি আচরণবিধি মেনেই সভা পরিচালিত হবে। 

রূপালী বাংলাদেশ

Link copied!