ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আজ জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০১:৫৩ পিএম
এনসিপির লোগো। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে স্বাক্ষর করবে আজ। নাহিদ ইসলামের নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা সনদে স্বাক্ষর করবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

সূত্র জানায়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সন্ধ্যা ৬টায় জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় যাবে। প্রতিনিধি দলে থাকবেন সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।