× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৫:০২ পিএম

হাসনাত আবদুল্লাহর ৩ শব্দের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৫:০২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বক্তব্য শুরু করলে বিরোধী দলীয় সদস্যরা তীব্র প্রতিবাদ জানান এবং এক পর্যায়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

এ ঘটনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত একটি পোস্ট দিয়ে আলোচনায় আসেন এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি মাত্র তিনটি শব্দ লিখে পোস্ট করেন ‘Get out Chuppu’। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

সংসদ সূত্রে জানা গেছে, অধিবেশন শুরু হলে স্পিকার রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। তখনই বিরোধী দলের সংসদ সদস্যরা নিজেদের আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাদের হাতে ‘জুলাইয়ের গাদ্দার’ লেখা লিফলেটও দেখা যায়।

স্পিকার বারবার শান্ত থাকার আহ্বান জানালেও পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। রাষ্ট্রপতি বক্তব্য শুরু করার পর বিরোধী দলীয় এমপিরা স্লোগান দিতে থাকেন। এ সময় অনেককে ‘গেট আউট চুপ্পু’ স্লোগান দিতে দেখা যায়।

পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে এবং রাষ্ট্রপতি ভাষণ চালিয়ে গেলে শেষ পর্যন্ত বিরোধী দলের সংসদ সদস্যরা প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!