× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০২:৩৪ পিএম

ভবিষ্যতে যেন মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি না হয় : সারজিস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০২:৩৪ পিএম

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : সংগৃহীত

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : সংগৃহীত

বর্তমান সরকারের প্রতি মেগা প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, ভবিষ্যতে যেন মেগা প্রকল্পের নামে কোনো ধরনের বড় দুর্নীতি না হয়।

রোববার (৩ মে) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোটবিষয়ক জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, অতীতে মেগা প্রকল্পের নামে ব্যাপক অনিয়ম হয়েছে। যার ফলে এসব প্রকল্প দেশের ওপর দীর্ঘমেয়াদি আর্থিক চাপ তৈরি করেছে। তিনি দাবি করেন, ক্ষমতায় টিকে থাকার জন্য কোনো ঠিকাদারকে ‘ক্যাপাসিটি চার্জ’ দেওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, ঋণখেলাপি সংস্কৃতি ও অর্থ পাচার রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে এসব অনিয়ম বন্ধ করা জরুরি।

বক্তব্যে তিনি অতীত সরকারের সময় বিভিন্ন প্রকল্প ও ব্যাংকিং খাতে অনিয়মের অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এনসিপির এই নেতা বলেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে সরকার, ব্যবসায়ী, আমলা ও সাধারণ জনগণ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে নীতিনির্ধারকদের দায়িত্ব সবচেয়ে বেশি বলে উল্লেখ করেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার এই গুরুত্বপূর্ণ সময়ে কার্যকর নেতৃত্ব দিয়ে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সংস্কার বাস্তবায়নে ভূমিকা রাখবে। পাশাপাশি তিনি বলেন, জনগণ এখন সচেতন এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!