× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০২:২৯ পিএম

এনসিপিতে যোগ দিলেন আরও ৩ শতাধিক নেতাকর্মী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০২:২৯ পিএম

রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিভিন্ন দল ও পেশার আরও ৩ শতাধিক নেতাকর্মী।

শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় দলের কেন্দ্রীয় নেতারা। 

এদের মধ্যে রয়েছে বিভিন্ন রাজনৈতিক প্লাটফর্মের নেতাকর্মী, চাকুরিজীবী, উদ্যোক্তা, কনটেন্ট ক্রিয়েটর, ব্যবসায়ী ও চাকরি প্রত্যাশী।

নেতারা জানান, শিগগিরই উত্তরার সহস্রাধিক গার্মেন্টস শ্রমিক এনসিপির শ্রমিক উইং জাতীয় শ্রমিক শক্তিতে যোগদান করবে। বিভিন্ন দল ও পেশাজীবী মানুষের ধারাবাহিক এনসিপি যোগদানের ফলে দলের সাংগঠনিক শক্তি ক্রমশই বাড়ছে বলে জানান দলের নেতারা। 

এ সময় উপস্থিত ছিলেন- এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ অনেকেই। 

রূপালী বাংলাদেশ

Link copied!