× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৭, ২০২৫, ০৩:৪৩ পিএম

‘হানাহানির রাজনীতি ফিরে আসুক কখনই চাই না’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৭, ২০২৫, ০৩:৪৩ পিএম

এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। ফাইল ছবি

এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ‘আমার গ্রামের মানুষ দল-মত নির্বিশেষে খুবই শান্তিপ্রিয় এবং আমার আপনজন।’

তিনি বলেন, ‘হানাহানির রাজনীতি দেশে ফিরে আসুক আমরা কখনোই তা চাই না।’

শনিবার (৭ জুন) নোয়াখালীর হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের নিজ গ্রামের ঈদের নামাজ শেষে তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, ‘৫ আগস্টের পূর্বে আন্দোলন চলাকালে ফ্যাসিবাদী শক্তি এ দেশের মানুষকে পাড়ায় মহল্লায় শোষণ করেছে। আমার বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে। আমার গ্রামের মানুষ তা রুখে দিয়েছে। পরে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।’

এরপর হান্নান মাসউদ তার গ্রামের মানুষের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাতিয়া প্রতিনিধি মো. ইউসুফ রেজাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Link copied!