× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ০৯:৪৪ পিএম

লন্ডন বৈঠকে জামায়াত-এনসিপির মন খারাপ : প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ০৯:৪৪ পিএম

ময়মনসিংহের ঘোষগাঁও ইউনিয়নের শেরে-এ বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কর্মী সমাবেশে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ঘোষগাঁও ইউনিয়নের শেরে-এ বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কর্মী সমাবেশে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, লন্ডন বৈঠকে দেশের মানুষ খুশি হলেও জামায়াত ও এনসিপির মন খারাপ, কারণ নির্বাচন ছাড়া ক্ষমতার স্বাদ নেওয়ার দিন শেষ হয়ে আসছে তাদের।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী ঘোষগাঁও ইউনিয়নের শেরে-বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রচণ্ড বৃষ্টির মধ্যেও বিপুলসংখ্যক নেতাকর্মী, সাধারণ মানুষ এবং আদিবাসী নারী-পুরুষের উপস্থিতিতে এ কর্মী সমাবেশ জনসমাবেশে পরিণত হয়। নেতাকর্মীরা শ্লোগানমুখর মিছিল নিয়ে কর্মী সমাবেশে যোগ দেন। উপস্থিত জনসাধারণ ছাতার নিচে সুশৃঙ্খলভাবে নেতৃবৃন্দের বক্তব্য শোনেন।

কর্মী সমাবেশে এমরান সালেহ প্রিন্স আরও বলেন, নির্বাচন প্রলম্বিত করে অনির্বাচিত শাসন দীর্ঘায়িত করার অপচেষ্টা লন্ডন বৈঠকের মাধ্যমে ব্যর্থ হয়ে যাওয়ায় তাদের মন খারাপ। নির্বাচনের ঘণ্টা বেজে গেছে—নির্বাচন ছাড়া জনগণের অধিকার বাস্তবায়ন হবে না, দেশে স্থিতিশীলতাও ফিরে আসবে না।

লন্ডন বৈঠকে যাদের মন খারাপ হয়েছে, তাদের উদ্দেশে তিনি বলেন, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে লন্ডন বৈঠকের সুবাতাস শরীরে লাগান, আপনাদের, আমাদের সবার ভালো হবে, জনগণ ফিরে পাবে গণতন্ত্র। চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সকলে মিলে বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গড়ে তুলব।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনেক, একই সঙ্গে বিএনপির দায়-দায়িত্বও অনেক। রয়েছে নানামুখী চ্যালেঞ্জ এবং শঙ্কাও। নির্বাচনে বিজয়ী হয়ে জনপ্রিয়তা ধরে রেখে জন প্রত্যাশা ও অঙ্গীকার বাস্তবায়ন করতে সকলকে প্রস্তুত থাকতে হবে।

কর্মী সমাবেশে ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন প্রমুখ।

Link copied!