× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৪:১৫ এএম

নুরের পক্ষে কাজ না করায় বিএনপির তিন কমিটি ভেঙে দিল কেন্দ্র

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৪:১৫ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে সাংগঠনিকভাবে কাজ না করায় দুই উপজেলা ও একটি পৌরসভা কমিটি ভেঙে দিয়েছে কেন্দ্র।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে দলটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।

এদিন সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বিবৃতি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের কাছে পাঠানো হয়। বিবৃতিতে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির সাংগঠনিক কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়। পরে পৃথক এক প্রেস বিজ্ঞপ্তিতে গলাচিপা পৌর বিএনপির কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। এ কারণে দলটি সেখানে কোনো দলীয় প্রার্থী দেয়নি। তবে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির একটি বড় অংশ নুরের পক্ষে কাজ করতে অনীহা প্রকাশ করে আসছিল। অভিযোগ রয়েছে, তারা জোটপ্রার্থীর পরিবর্তে সদ্য বহিষ্কৃত কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে সক্রিয়ভাবে কাজ করছেন।

এই পরিস্থিতিতে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বিএনপি তিনটি কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সংশ্লিষ্ট নেতা-কর্মীদের সতর্ক করা হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ডাকা হলেও তিনি সেখানে উপস্থিত হননি।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক দায়িত্বশীল নেতা বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ ঐক্যবদ্ধ আন্দোলন ও নির্বাচনী কৌশলের বিরুদ্ধে অবস্থান নিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প থাকে না।

উল্লেখ্য, নুরের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ৩০ ডিসেম্বর হাসান মামুনকে বিএনপির সব ধরনের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!