× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ১২:০৮ পিএম

অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে আ.লীগের মতো ক্ষতিকর সিদ্ধান্ত নিয়েছে: মির্জা ফখরুল

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ১২:০৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন টাকা ছাপানোর ফলে দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে। তিনি বলেন, চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে সরকার ১০০টি পণ্যের ওপর ভ্যাট ও শুল্ক আরোপ করেছে, যা জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

বর্তমান রাজস্ব ব্যবস্থার মাধ্যমে সরকার বাজেট মেটাতে পারছে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগ তাদের দুর্নীতি ও লুটপাটের কারণে অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে। বর্তমান সরকার চ্যালেঞ্জ মোকাবিলা না করে চলতি বছরের মাঝপথে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা জনগণের ওপর বিরাট চাপ সৃষ্টি করবে।”

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের মতো টাকা ছাপানোর মাধ্যমে অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে।

আরবি/এফআই

Link copied!