× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৪:৪৮ পিএম

চীন সফরে যাচ্ছেন বিএনপির ৪ নেতা

নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৪:৪৮ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

দশ দিনের সফরে চীন যাচ্ছেন বিএনপি বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ‘পলিটিক্যাল পার্টি প্লাস’ কো-অপারেশন অনুষ্ঠানে যোগদান করতে দলটির নেতাদের এই সফর।

চার সদস্যের প্রতিনিধিরা হলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই চিঠি অনুযায়ী, আগামী ৭ থেকে ১৬ নভেম্বর চীনে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধি নিয়ে দেশটির রাজধানী বেইজিংয়ে ‘পলিটিক্যাল পার্টি প্লাস’ কো-অপারেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেই ধারাবাহিকতায় বিএনপিকেও আমন্ত্রণ জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি।

আরবি/জেআই

Link copied!