× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১১:৪৯ পিএম

প্যারিসে প্রবাসী সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার মাহফিল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১১:৪৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে ফ্রান্সের রাজধানী প্যারিসে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিদের পরিচিত ব্যবসা প্রতিষ্ঠান শাহ গ্রুপ।

শুক্রবার (৬ মার্চ) অনুষ্ঠিত অনুষ্ঠানে ফ্রান্সে কর্মরত বিভিন্ন বাংলা গণমাধ্যমের সাংবাদিক, কমিউনিটি ব্যক্তিত্ব ও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠান প্রবাসী সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন আরও দৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে।

উপস্থিত অতিথিরা বলেন, প্রবাসে কর্মরত সাংবাদিকরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি প্রবাসী কমিউনিটির বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের গল্প দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরেন। তাদের কাজের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের উদ্দেশ্যে এ ধরনের আয়োজন প্রশংসনীয়।

ইফতারের আগে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বাংলাদেশসহ বিশ্বজুড়ে শান্তি ও মানবকল্যাণও কামনা করা হয়।

সাংবাদিকরা শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আশা করেছেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ প্রবাসে সাংবাদিকদের ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি করবে।

উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ, কমিউনিটি ব্যক্তিত্ব মিলন ঘোষ, সোহেল বাপ্পি, এটিএন বাংলা ও এটিএন নিউজের ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া, প্রবাসে পত্রিকার সম্পাদক অধ্যাপক অপু আলম, সাংবাদিক এনায়েত হোসেন সোহেল, যমুনা টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি আবু তাহির, এস এ টিভির প্রতিনিধি আবদুল মালেক হিমু, সময় টিভির প্রতিনিধি লুৎফর রহমান বাবু, এন টিভির প্রতিনিধি অবুল কালাম মামুন, বাংলাদেশ প্রতিদিনের মোসাদ্দেক সাইফুল, ডিবিসি টেলিভিশনের মোঃ ইকবাল এবং সাংবাদিক সাইফুল হক রনি।

রূপালী বাংলাদেশ

Link copied!