ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘কাতার এয়ারওয়েজের’ কাছে হয়রানির শিকার বাংলাদেশি যাত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ১২:২০ পিএম
ছবি : সংগৃহীত

নিউইয়র্ক থেকে বাংলাদেশ ফেরার সময় এক যাত্রী কাতার এয়ারওয়েজের কাছে চরম হয়রানির শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় তিনি কাতার এয়ারওয়েজের কিউআর-৭০২ ফ্লাইটে যাত্রা করতে জে.এফ.কে. বিমানবন্দরের টার্মিনাল-৮-এ পৌঁছালে আচমকা জানতে পারেন, তার টিকিটে আসন সংরক্ষিত নেই।

যাত্রী জানান, সংশ্লিষ্ট কাউন্টারে তাকে শুরুতেই বলা হয়, ‘ফ্লাইটে আপনার আসন বাতিল করা হয়েছে।’ তবে টিকিট কাতার এয়ারওয়েজের হওয়া সত্ত্বেও কোনো আগাম তথ্য ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং কারণও জানানো হয়নি।

এই ভুলের জন্য যাত্রীকে কোনো উপযুক্ত সমাধান না দিয়ে বলা হয়, পরের দিন তাকে তুরস্কভিত্তিক তুর্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে পাঠানো হবে। তবে যাত্রী এই বিকল্পে একমত হননি এবং মূল ফ্লাইটে বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্তে অটল ছিলেন।

একপর্যায়ে তিনি বিমানবন্দরের কর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং পুলিশ ডাকবেন বলে হুমকি দেন। এক ঘণ্টা অপেক্ষার পর অবশেষে তাকে বোর্ডিং পাস প্রদান করা হয় এবং ফ্লাইটে ওঠার সুযোগ পান।

বিশেষজ্ঞরা বলছেন, যাত্রীদের নিরাপদ ও স্বচ্ছ যাত্রা নিশ্চিত করা প্রত্যেক এয়ারলাইন্সের মৌলিক দায়িত্ব। ন্যায্য সমাধান না দিয়ে পুলিশের হুমকি পর্যন্ত পৌঁছানো সামাজিক এবং যাত্রীদের মধ্যে উদ্বেগ ও হতাশা সৃষ্টি করছে।