ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশি নিহত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০২:১১ পিএম
ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন এলাকায় একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় দগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, আগুন লাগার সময় নিহত ও আহত ব্যক্তিরা দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। ফলে তারা বের হওয়ার সুযোগ পাননি।

ঘটনার কারণ এবং নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

বিস্তারিত আসছে...