× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জার্মানি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৭:৪৮ পিএম

বার্লিনের ব্রান্ডেনবুর্গার গেটে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

জার্মানি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৭:৪৮ পিএম

হাদির হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ। ছবি- রূপালী বাংলাদেশ

হাদির হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ। ছবি- রূপালী বাংলাদেশ

চলমান আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে জার্মানির রাজধানী বার্লিনে।

রোববার বিকেলে ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেটের সামনে প্রবাসী সংগঠক মো. ইমদাদুল সাদিকের আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় সর্বস্তরের প্রবাসীরা অংশগ্রহণ করে হাদি প্রকৃত  হত্যাকারীদের গ্রেপ্তার এবং কঠিন শাস্তি দাবি করেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি মৃত্যুর আগে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন। প্রতিবেশী ভারত যাতে আধিপত্য বিস্তার না করতে পারে সে বিষয়ে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছিলেন। এসব কারণেই ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে।

এসময় প্রবাসী বিক্ষোভকারীরা অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি জানিয়ে বলেন, হাদির হত্যাকারীদের গ্রেপ্তার এবং তাদের দ্রুত বিচারের আওতায় না আনা হলে এমন রাজনৈতিক হত্যাকাণ্ড চলতেই থাকবে।

বিক্ষোভ সমাবেশ শেষে হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া কামনা করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!