× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৩:২১ পিএম

এ বছর রোজা শুরু কবে, ঈদ হতে পারে যেদিন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৩:২১ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

২০২৬ সালের পবিত্র রমজান শুরু হতে আর খুব বেশি দেরি নেই। জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতেই শুরু হতে পারে পবিত্র এই মাস। অর্থাৎ রমজান মাস থেকে আর মাত্র ৩৫ থেকে ৩৬ দিন দূরে আছে মানুষ। তবে তা নির্ভর করছে চাঁদ দেখার ওপর।

গালফ নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইক্যাড) হিজরি থেকে গ্রেগরিয়ান তারিখ রূপান্তর টুল অনুযায়ী, ২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। সম্ভাব্য প্রথম রোজা হতে পারে ১৮ ফেব্রুয়ারি। তবে চাঁদ দেখার ওপরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

ইসলামি বর্ষপঞ্জির নবম মাস রমজান। এ মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা হয়, ইবাদতে মনোযোগ দেওয়া হয় এবং দান-সদকা ও নেক আমলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অন্যান্য হিজরি মাসের মতো রমজানের সূচনাও চাঁদ দেখার মাধ্যমে নিশ্চিত করা হয়।

ইসলামের অন্যতম পবিত্র রাত লাইলাতুল কদর বা ‘শবেকদর’ রমজানের শেষ ১০ দিনের মধ্যে হয়ে থাকে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের ২০২৬ সালের সরকারি ছুটি ও ধর্মীয় দিবসের ক্যালেন্ডার অনুযায়ী, শবেকদর হওয়ার সম্ভাব্য সময় আগামী ১৭ মার্চ মঙ্গলবার রাত।

এই রাতকে কোরআন নাজিলের স্মরণে বিশেষ ইবাদত, দোয়া ও ক্ষমা প্রার্থনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সারা বিশ্বের মুসলমানরা।

আইক্যাডের ক্যালেন্ডার অনুযায়ী, রমজান শেষ হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ মার্চ বৃহস্পতিবার। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান ২৯ অথবা ৩০ দিন স্থায়ী হতে পারে।

রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই উদযাপিত হয় ঈদুল ফিতর। সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের ঈদুল ফিতর হওয়ার সম্ভাব্য তারিখ ২০ মার্চ শুক্রবার।

Link copied!