× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধর্ম ডেস্ক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০১:১৬ এএম

২০৩০ সালে হতে পারে এক বছরে দুইবার রমজান!

ধর্ম ডেস্ক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০১:১৬ এএম

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

মহাজাগতিক ও গাণিতিক নিয়মে ২০৩০ সালে মুসলিম উম্মাহর জন্য অপেক্ষা করছে এক বিরল ঘটনা।

দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের প্রধান নির্বাহী হাসান আহমেদ আল হারিরি এবং সৌদি আরবের ভূগোলবিদ ড. আবদুল্লাহ আল মুসনাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০৩০ সালে মুসলিমরা দুইবার পবিত্র রমজান মাস পাবেন এবং মোট ৩৬টি রোজা পালন করতে পারেন।

সাধারণত ইংরেজি বছর ৩৬৫ দিনে হলেও চন্দ্র বছর হয় ৩৫৪ দিনের। এই ১১ দিনের পার্থক্যের কারণেই প্রতি ৩৩ বছর পরপর রমজান মাস ইংরেজি বছরের শুরু এবং শেষের দিকে ফিরে আসে।

২০৩০ সালে প্রথম রমজান শুরু হবে ৫ জানুয়ারি (১৪৫১ হিজরি), যা ৩০ দিন পূর্ণ হয়ে ৩ ফেব্রুয়ারি শেষ হবে।

এরপর একই বছরের ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে পরবর্তী হিজরি সনের (১৪৫২ হিজরি) রমজান মাস। ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই বছরের দ্বিতীয় রমজানে আরও ৬টি রোজা পালন করবেন মুসল্লিরা।

গ্লোবাল ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, ২০৩০ সালের ধারাবাহিকতায় ২০৩৩ সালেও দুইবার রমজান মাস আসার সম্ভাবনা রয়েছে।

সেক্ষেত্রে ওই এক বছরেই মুসলিম বিশ্বে তিনটি ঈদ (দুটি ঈদুল ফিতর ও একটি ঈদুল আজহা) পালিত হতে পারে। ২০৩০ সালের দ্বিতীয় রমজানের ঈদ অনুষ্ঠিত হবে ২০৩১ সালের ২৪ জানুয়ারি।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এটি কোনো অলৌকিক ঘটনা নয়; বরং দুটি ভিন্ন বর্ষপঞ্জির গাণিতিক হিসাবের ফল। সর্বশেষ ১৯৯৭ সালেও একইভাবে এক বছরে দুইবার রমজান মাস পড়েছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!