× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধর্ম ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০৩:৫৪ পিএম

আজ একই মঞ্চে বয়ান দিবেন আহমাদুল্লাহ ও আজহারী

ধর্ম ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০৩:৫৪ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

আদ্-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে একই মঞ্চে বয়ান দেবেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী ও আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

শুক্রবার (৩ জানুয়ারি) যশোর শহরের পুলেরহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ মাঠে আয়োজিত তিন দিনব্যাপী শুরু হবে মাহফিল।  সেখানে তারা বয়ান দেবেন। মাহফিলের প্রথম দিন অর্থাৎ বুধবার (১ জানুয়ারি) আলোচনা করেছেন আল্লামা মামুনুল হক ও আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দ্বিতীয় দিন আলোচনা করেছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হাজমা। আজ শেষ দিন শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় আলোচনা করবেন শায়খ আহমাদুল্লাহ। বাদ এশা আলোচনা করবেন ড. মিজানুর রহমান আজহারী।

তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে সব রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ মাহফিলে ৭ থেকে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজের পাবলিক রিলেশন কর্মকর্তা তরিকুল ইসলাম তারেক।

তিনি আরও জানান,  আদ্-দ্বীন ফাউন্ডেশনের নিজস্ব ১৫০ বিঘা জমিসহ আশপাশের আরও ২০০ বিঘা জমিজুড়ে মাহফিলের জন্য মাঠ প্রস্তুত করেছে। মাহফিলের ময়দানে প্রবেশ ও বের হওয়ার জন্য রয়েছে চারটি গেট। রয়েছে এলইডি স্ক্রিনের ব্যবস্থা।

আরবি/জেআই

Link copied!