ইসলামের পাঁচটি রুকনের মধ্যে নামাজ একটি মৌলিক ও বাধ্যতামূলক ইবাদত। ঈমানের পরই নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত। কিয়ামতের দিন মানুষের প্রথম যে হিসাব নেওয়া হবে, তা হলো নামাজ।
পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও ইসলামে ওয়াজিব, সুন্নত ও নফল নামাজের গুরুত্ব রয়েছে। ব্যস্ত জীবনযাপনের মধ্যেও নির্ধারিত ওয়াক্তে ফরজ নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য।
আজ শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ১২ পৌষ ১৪৩২ বাংলা, ৬ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো—
জোহর—১২:০১ মিনিট
আসর—৩:৪০ মিনিট
মাগরিব—৫:২০ মিনিট
এশা—৬:৩৮ মিনিট
ফজর (আগামীকাল রোববার)—৫:১৭ মিনিট।
উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো—
বিয়োগ করতে হবে
চট্টগ্রাম : ০৫ মিনিট
সিলেট : ০৬ মিনিট
যোগ করতে হবে
খুলনা : ০৩ মিনিট
রাজশাহী : ০৭ মিনিট
রংপুর : ০৮ মিনিট
বরিশাল : ০১ মিনিট

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন