× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধর্ম ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১০:০০ পিএম

ভুলে তিন সেজদা দিলে নামাজ হবে কি?

ধর্ম ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১০:০০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নামাজ মুসলমানের জীবনের অবিচ্ছেদ্য ইবাদত। প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমানের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। সময়মতো ও সঠিক নিয়মে নামাজ আদায় করা প্রত্যেক মুমিনের জন্য আবশ্যক। তবে নামাজ আদায়ের সময় ভুল হলে সে ক্ষেত্রে কী করণীয়—এ নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দেয়।

এমনই একটি প্রশ্ন হলো— ভুলবশত এক রাকাতে তিনটি সেজদা করলে নামাজ শুদ্ধ হবে কি না?

এ বিষয়ে ফুকাহায়ে কেরাম বলেন, নামাজের প্রতি রাকাতে দুটি সেজদা আদায় করা ফরজ। কেউ যদি ভুলক্রমে দুটির স্থলে তিনটি সেজদা করে ফেলে, তবে নামাজ বাতিল হয়ে যায় না। তবে এ কারণে ‘সহু সেজদা’ আদায় করা ওয়াজিব হয়ে যায়।

কারণ অতিরিক্ত সেজদা করার ফলে নামাজের পরবর্তী রুকন বিলম্বে আদায় হয়। আর নামাজের কোনো ওয়াজিব ছুটে গেলে বা রুকন বিলম্বে আদায় হলে সহু সেজদা ওয়াজিব হয়। যদি সহু সেজদা আদায় না করা হয়, তবে ওই নামাজ পুনরায় আদায় করতে হবে।

এ প্রসঙ্গে বিশিষ্ট তাবেয়ি হজরত আতা (রহ.) বলেন, যদি তুমি নিশ্চিত হও যে কোনো রাকাতে তিনটি সেজদা করেছ, তবে নামাজ পুনরায় পড়বে না, বরং সহু সেজদা করে নেবে।

(সূত্র: মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস: ৩৫২৪; আল-মুহিতুল বুরহানি, খণ্ড ২, পৃষ্ঠা ৩০৮)

আলেমদের মতে, নামাজে ভুল হলে হতাশ না হয়ে শরিয়ত নির্ধারিত পদ্ধতি অনুযায়ী সংশোধন করাই উত্তম।

Link copied!