× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:০৩ এএম

পবিত্র মাহে রমজানের প্রস্তুতি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:০৩ এএম

রমজানের প্রস্তুতি। ছবি : সংগৃহীত

রমজানের প্রস্তুতি। ছবি : সংগৃহীত

পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, ত্যাগ এবং আল্লাহর নৈকট্য অর্জনের শ্রেষ্ঠ সময়। এই বরকতময় মাসকে স্বাগত জানাতে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে প্রস্তুতি নেওয়া বিশেষ প্রয়োজন।

রমজানের এই প্রস্তুতির জন্য কিছু জরুরি পদক্ষেপ

১. মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি

(ক) নিয়ত খাঁটি করা : রমজানের যাবতীয় ইবাদত শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করার মানসিক প্রস্তুতি নিতে হবে।

(খ) তওবা ও ইস্তিগফার : বিগত দিনের গুনাহের জন্য আল্লাহর কাছে খাঁটি মনে ক্ষমা চাইতে হবে। মনকে পরিষ্কার করে রমজান শুরু করার দৃঢ় মনোবল থাকতে হবে।

(গ) পরিকল্পনা করা : রমজানের পুরো মাসের জন্য একটি রুটিন তৈরি করা বাঞ্ছনীয় (যেমন—প্রতিদিন কোন সময় আর কতটুকু কোরআন তিলাওয়াত করতে হবে, কোন সময় কোন জিকির করতে হবে ইত্যাদি)।

(ঘ) দ্বীনি জ্ঞান অর্জন : রোজা, তারাবিহ এবং ফিতরা-সংক্রান্ত মাসয়ালা-মাসায়েলগুলো বিশেষজ্ঞ আলেমের মাধ্যমে জেনে নিতে হবে।

২. শারীরিক প্রস্তুতি

(ক) রমজানের আগের রোজা : শাবান মাসে নফল রোজা রাখার অভ্যাস করতে হবে। এতে রমজানে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ক্লান্তি কমে যাবে।

(খ) স্বাস্থ্যকর খাবার : অতিরিক্ত তৈলাক্ত ও ভাজাপোড়া খাবার একেবারেই কমিয়ে ফেলতে হবে। সেহরি ও ইফতারে সুষম খাবার খাওয়ার পরিকল্পনায় রাখতে হবে।

(গ) ঘুমের রুটিন : সেহরির জন্য রাতে ওঠার অভ্যাস করা জরুরি এবং প্রয়োজনীয় ঘুমের সময়টুকু প্রাত্যহিক জীবন থেকে বের করতে হবে।

৩. জাগতিক ও পারিবারিক প্রস্তুতি

(ক) বাজার সদাই : রমজানের প্রয়োজনীয় বাজার ইফতারের আগেই সেরে ফেলতে হবে, যাতে রমজানে ইবাদতের কোনো ব্যাঘাত না ঘটে।

(খ) পরিচ্ছন্নতা : নিজের শরীরের পাশাপাশি ঘরবাড়ি পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে। বিশেষ করে নিজের পরিধেয় কাপড় যেন পরিচ্ছন্ন ও নাপাকিমুক্ত থাকা বাঞ্ছনীয়।

(গ) দান-সদকার প্রস্তুতি : রমজানে বেশি বেশি দান করার জন্য আগে থেকেই আর্থিক পরিকল্পনা করে নেওয়া ভালো।

৪. বদভ্যাস ত্যাগ করা

(ক) ধূমপান করা, মিথ্যা কথা বলা, গীবত পরচর্চা বা অপরাধমূলক জঘন্য কাজগুলো থেকে বিরত থাকতে হবে।

(খ) মোবাইল বা টিভিতে চিত্ত বিনোদনমূলক অনুষ্ঠান দেখে অনর্থক সময় নষ্ট করার অভ্যাসগুলো রমজান আসার আগেই ত্যাগ করার দৃঢ় মানসিকতা থাকতে হবে।

রমজান হলো নিজের ভেতরের পরিবর্তন আনার মাস। তাই কেবল খাবার নিয়ন্ত্রণ নয়, বরং আচরণ ও ইবাদতের মাধ্যমে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করাই মূল প্রস্তুতি। মনে রাখতে হবে, রমজান থেকে নেওয়া আত্মশুদ্ধি যেন সারা বছর আমরা ধরে রাখতে পারি, সে মনোভাব জাগ্রত করতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!