× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৭:৩৪ এএম

চাঁদ দেখা যায়নি, কবে হচ্ছে ঈদ?

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৭:৩৪ এএম

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

ইসলামের পবিত্রতম স্থান সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

চাঁদ দেখা না যাওয়ায় এবার দেশটির মানুষ ৩০টি রোজা রাখবেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, সৌদি আরবে আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বুধবার (১৮ মার্চ) দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এ ঘোষণা দেওয়া হয়েছে।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটি সন্ধ্যায় বৈঠক করে এবং দেশের কোনো প্রান্তেই নতুন চাঁদ দেখা যায়নি বলে নিশ্চিত করেছে।

ফলে এ বছর সৌদি আরবে রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। চাঁদ দেখার মাধ্যমে নতুন মাস নির্ধারণের যে ইসলামি ঐতিহ্য রয়েছে, সেই নিয়ম অনুসরণ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটির ঘোষণা দেয়। সৌদি শ্রম আইন অনুযায়ী, বুধবার (১৮ মার্চ) রাত থেকেই এই ছুটি শুরু হবে এবং তা পরবর্তী চার দিন পর্যন্ত চলবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রুজাইকি তখন জানিয়েছিলেন, ছুটির এ ঘোষণা নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে আগেভাগেই পরিষ্কার করা হয়েছে।

এর ফলে প্রতিষ্ঠানগুলো তাদের কাজের সময়সূচি গুছিয়ে নিতে পারবে এবং জরুরি খাতের কার্যক্রম সচল রেখেও কর্মীরা ঈদের আনন্দ ও ছুটি উপভোগ করতে পারবেন।

রূপালী বাংলাদেশ/আপেল

Link copied!