× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৯:১৫ পিএম

বিয়ে করলে ভাগ্য পরিবর্তন হয়?

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৯:১৫ পিএম

বিবাহ। ছবি- সংগৃহীত

বিবাহ। ছবি- সংগৃহীত

বিয়ে প্রতিটি মানুষের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবেগপ্রবণ অধ্যায়। সমাজের সব নারী-পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কেউ কেউ বলেন, বিয়ে করলে ভাগ্য পরিবর্তন হয়, সত্যি কি বিয়ে ভাগ্য পরিবর্তন করতে পারে?

সম্প্রতি আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহর কাছে এক ব্যক্তি প্রশ্ন করেন যে, বিয়ে করলে কি ভাগ্য পরিবর্তন করতে পারে?

জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, আমরা কোরআন খুললে দেখতে পাই, অভিভাবকদের নির্দেশ করেছেন, তোমরা তোমাদের অধীনস্থদের বিবাহ দাও, তারা যদি একটু টাকা পয়সার অভাব অনাটনে থাকে, বিয়ের পর আল্লাহ তাদের স্বচ্ছলতা দান করবেন।

এর মানে এই না- আপনার কাছে মোহরানা নাই, স্ত্রী মাতাআল্লি নাই এমনকি ডাল-ভাতের ব্যবস্থা নাই, ঢাল নাই, তলোয়ার নাই কিন্তু আপনি নিধিরাম সরদার হতে চাচ্ছেন। এই সুযোগ নাই। এসব ব্যবস্থা না থাকলে নবীজির নিদের্শ অনুযায়ী আপনার উচিত রোজা রাখা। বিয়ে করবেন তখন, যখন আপনি মিনিমাম স্ত্রীর মোহরানা ও ডাল-ভাতের যোগাড় করতে পারবেন। এর পর যেটুকু টানাটানি আছে- আল্লাহর শপথ আছে, তিনি আপনার অভাব দূর করে দেবেন।

হযরত ওমর (রা.) সহ কয়েকজন সাহাবি হতে বর্ণিত, ওই ব্যক্তিকে দেখে আমার আশ্চর্য লাগে, যে স্বচ্ছলতা চায় কিন্তু বিয়ে করেন না। কারণ বিয়ে করলে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন।

তাই কোরআন ও হাদিস থেকে বোঝা যায়, বিয়ের মাধ্যমে আল্লাহু তায়ালা আমাদের বরকত নাজিল করেন।

Link copied!